মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ গ্রেপ্তার দুই শতাধিক
০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:০০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি নাইট ক্লাব ও বিদেশী অভিবাসীদের বাসা বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশিসহ দুই শতাধিক বিদেশি অভিবাসিদের। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকে অভিযান পরিচালনা করা হয় কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডামের নেতৃত্বে।
রাজধানী কুয়ালালামপুরের তামান দেছা চেরাচ, জালান সেগামবুতে অভিযান সাপু ও অভিযান পিন্টু শুরু হয় ভোর ১টা থেকে। অভিযানে অংশ নেয়, ইমিগ্ৰেশন, পুলিশ ও রেলা।
এ সময় তিনটি নাইট ক্লাবে ব্যাপক অভিযান পরিচালনা করে আটক করা শতাধিক অভিবাসীকে। এর পর বিভিন্ন রুমে ঢুকে তল্লাশি চালিয়ে আটক করা হয় আরো দুই শতাধিক বিদেশি অভিবাসিদের। অভিযান শেষে আটককৃতদের কাগজপত্র দেখে গ্রেপ্তার করা হয় বাংলাদেশিসহ দুই শত ৫ জনকে। যার মধ্যে ৬ জন শিশু রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সব থেকে বেশি রয়েছে ইন্দোনেশিয়ার ১৫০, থাইল্যান্ডের ৩৩, বাংলাদেশের ১৬, ফিলিপাইনের ৩, ইন্ডিয়ার ২ ও লাউসে্র একজন। গ্রেপ্তারকৃতদের বয়স আনুমানিক ১ থেকে ৪৮ বছর।
কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের শিকার অধিকাংশই বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছে এছাড়াও জাল ভিসা পাওয়া গেছে অনেকের কাছে।
তিনি আরো বলেন, অবৈধ অভিবাসীদের জন্য মালয়েশিয়া নয়। আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি অবৈধদের দেশ ত্যাগের জন্য তারপরেও যারা অবৈধ অবস্থায় এখানে অবস্থান করছেন তাদের জন্য জেল-জরিমানা অবধারিত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং ইমিগ্ৰেশন আইনের ১৯৫৯ ধারা ৬৩ গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা