ফিলিপাইনে ‘লকডাউনের উপহার’ দুই লাখ অপরিকল্পিত শিশু
২৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩৮ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্সের পপুলেশন ইনস্টিটিউট ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনপিএফ) জানিয়েছে, আসন্ন নতুন বছরে দুই লাখ ১৪ হাজার অপরিকল্পিত নবজাতকের জন্ম হতে যাচ্ছে ফিলিপাইনে। বুধবার (২৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকায় রাজধানী ম্যানিলাসহ দেশটিতে জন্মনিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হয়েছে। নারীরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগও পেয়েছেন খুব কম। এই বাড়তি ও অপরিকল্পিত শিশুজন্মের পেছনে করোনাকালীন লকডাউনকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটিই একমাত্র কারণ নয় বলে জানিয়েছেন গবেষকরা।
২০২০ সালে দেশটিতে ১৭ লাখ শিশুর জন্ম হয়েছে। আসন্ন বছরে সংখ্যাটি আরো দুই লাখ ১৪ হাজার বাড়তে পারে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্সের পপুলেশন ইনস্টিটিউট ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের গবেষকেরা। প্রতি বছরই প্রসূতি মায়েদের সেবা দিতে হিমশিম খায় ফিলিপাইনের হাসপাতালগুলো।
সর্বশেষ গত ৩০ নভেম্বর দেশটির বিভিন্ন জায়গায় লকডাউনের মেয়াদ আরো একমাসের জন্য বাড়ানো হয়। এছাড়া রাজধানী ম্যানিলায় কড়াকড়ি আরো বেশি। সেখানে অঞ্চলভেদে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে।
বাংলাদেশ সময় বুধবার দুপুর নাগাদ ফিলিপাইনে চার লাখ ৬২ হাজার ৮১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নয় হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা