রোমান সানা বর্ষসেরা ক্রীড়াবিদ
২৪ জানুয়ারি ২০২০, ১১:১৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
স্পোর্টস ডেস্ক:
দেশসেরা আর্চার রোমান সানা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। ক্রীড়ানুরাগীদের সরাসরি ভোটে ২০১৯ সালের বর্ষসেরা ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ পুরস্কারটিও লাভ করেন রোমান।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার (২৪ জানুয়ারি) বিএসপিরএ’র নিয়মিত আয়োজন ‘কুল বিএসপিএ পুরস্কার ২০১৯’ তুলে দেয়া হয়।
বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং এআইপিএ এশিয়ার সভাপতি সাত্তাম আলসেহালি অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন।
রোমান সানা ছাড়াও ক্রীড়া সংগঠক এবং স্পন্সরসহ ১৩ ক্রীড়া ব্যক্তিত্ব নিজ নিজ ইভেন্টের বর্ষ সেরার পুরস্কার লাভ করেন।
এবারের পুরস্কার জয়ীরা হলেন- বর্ষসেরা ক্রীড়াবিদ: রোমান সানা (আর্চারী)। পপুলার চয়েজ অ্যাওয়াড: রোমান সানা (আর্চারী)। বর্ষসেরা ক্রিকেটার: সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার: জামাল ভুঁইয়া, বর্ষসেরা আর্চার: রোমান সানা, বর্ষসেরা ভারোত্তোলক: মাবিয়া আক্তার সীমান্ত, বর্ষসেরা কারাতেকা: হুমায়রা আক্তার অন্তরা, বর্ষসেরা ফেন্সার: ফাতেমা মুজিব, উদীয়মান ক্রীড়াবিদ: ইতি খাতুন (আর্চারী), বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড়: দীপু চাকমা, বর্ষসেরা কোচ: মার্টিন ফ্রেডরিক, বর্ষসেরা সংগঠক: কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব (দু’জন): রফিক উল্যাহ আখতার মিলন এবং তাজুল ইসলাম, বিশেষ সম্মাননা: আব্দুল জলিল, বর্ষসেরা পৃষ্ঠপোষক হয়েছে: সিটি গ্রুপ।
বিভাগ : খেলা
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার