এনসিএলে না-ও খেলতে পারেন সাকিব
১২ অক্টোবর ২০১৯, ০৬:৪৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে পারছেন না। সিপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন তিনি। তাই এনসিএল’র এবারের আসরে না-ও খেলতে পারেন সাকিব। শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সেই ইঙ্গিতই দিলেন।
আকরাম খান বলেন, সাকিবের এনওসি ছিল গতকাল (১১ অক্টোবর) পর্যন্ত। ওর টিম ফাইনালে উঠেছে, আমাকে ফোন দিয়েছিল। কথা হয়েছে। দুই দিনের এনওসি দিয়েছি আমরা। ১৩-১৪ তারিখের দিকে দেশে ফিরবে। তারও একটা বিশ্রামের ব্যাপার রয়েছে। গত সিরিজে খেলেই ও সেখানে খেলতে গেছে।
অবশ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক, কোচের পরামর্শই আমরা অনুসরণ করছি। যেমন যারা দুই ফরম্যাটে খেলবে (টেস্ট ও টি-টোয়েন্টি) তাদের জন্য দুইটা রাউন্ড পর্যন্ত অনুমোদন দেওয়া হবে। কোচ যেটা বলবে সেটাই হবে। কোচের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।
লাল বলের ক্রিকেটে সাকিবের আগ্রহ এমনিতেই কম। টেস্ট ক্রিকেট নিয়ে অনাগ্রহের কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন তিনি। জাতীয় লিগে তার ক্যারিয়ারও অনিয়মিত। এজন্যই হয়তো এনসিএল খেলার প্রতি সাকিবের অনীহা। আর বিসিবিও খুব একটা চাপ দিতে আগ্রহী নয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ