দেশসেরা ক্রিকেটার সাকিব যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
স্পোর্টস ডেস্ক:
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে নেই সাকিব আল হাসান। তাকে আরও লম্বা সময়ের জন্য পাওয়া যাচ্ছে না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তার চাওয়া ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না দেশসেরা ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
কদিন আগেই বিসিবির কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব। তার আবেদনের ভিত্তিতেই ছুটি মঞ্জুর করা হয়েছে বলে জানান আকরাম, ‘সে (সাকিব) তো চিঠি দিয়েছে ছুটির জন্য। নিউজিল্যান্ডের পরে ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’
জানা গেছে, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাকিবের তৃতীয় সন্তানের পৃথিবীতে আসার কথা। আর ঠিক সে সময়েই নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজও। বাধ্য হয়েই তাই সাকিবকে ছাড়া দ্বীপদেশটিতে সফর করতে হবে টাইগারদের।
অবশ্য বাংলাদেশ দল অনেক আগেই নিউজিল্যান্ডে উড়ে যাবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
তবে ছুটি চাওয়ার বিষয়টি আগেই দেশের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ায় বেজায় খেপেছিলেন সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জয়ের পর ক্ষোভ প্রকাশও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৬ মার্চ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
বিভাগ : খেলা
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি