শিবপুরে হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্যবাহি রশিটান খেলার ফাইনাল
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়ে গেলো হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহি রশিটান (কাছিটান) খেলা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে চক্রধা মৎস্যখামার সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে স্থানীয় তরুনোদয় সংঘ। দীর্ঘদিন পর হারিয়ে যেতে বসা এই খেলা উপভোগ করতে জড়ো হয়েছিলেন আশেপাশের হাজারো দর্শনার্থী।
স্থানীয়রা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা মৎস্যখামার সংলগ্ন মাঠে স্থানীয় তরুনোদয় সংঘের উদ্যোগে গত ১৮ জানুয়ারি শুরু হয় এই রশিটান (কাছিটান) প্রতিযোগিতা। দীর্ঘ ১ মাস ধরে কয়েকটি ধাপে এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৮টি দল। শেষ পর্যন্ত আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় সংগঠন আব্দুল মান্নান ভূইয়া পরিষদ সংগঠন বনাম বিলস্মরণ গ্রামবাসী।
খেলা শুরুর পর দুই দলের ৯ জন করে অংশগ্রহণকারী খেলোয়ার যেমন বড় রশিটি নিজেদের দিকে টেনে নিতে চাইছেন, তেমনি বিপরীত দলও চাইছেন রশি টেনে তাদের ঘরে নিতে। প্রতিযোগী দুইদলের রশিটান খেলায় সীমানা দাগ অতিক্রমের সময় টানটান উত্তেজনা বিরাজ করে উপস্থিত দর্শকদের মধ্যেও। দীর্ঘ ১ ঘন্টা ২০ মিনিটের রশি টানে এই খেলা ড্র হওয়ায় আগামী শনিবার আবারও এই খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন আয়োজকরা।

এই ফাইনাল খেলা শুরু হওয়ার আগেভাগেই আশপাশের নানা বয়সী দর্শনার্থীর ভীড়ে মুখর হয়ে উঠে খেলা প্রাঙ্গন। শীতের শেষে এই ব্যতিক্রমী খেলার আয়োজনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠে পুরো এলাকা। ব্যতিক্রমী এই খেলার আয়োজন উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।
আনন্দদানের মাধ্যমে যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা ও গ্রামীণ ঐতিহ্য রক্ষায় হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়মিত করা হবে বলে জানান আয়োজকরা।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার