বাফুফে’র বয়সভিত্তিক বাছাইয়ে নজর কাড়লেন নরসিংদীর ৭ ফুটবলার
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
মামুনুর রশীদ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বয়সভিত্তিক প্রতিভাবান ফুটবলার বাছাইয়ে সিলেট জোনের লড়াইয়ে জায়গা করে নিল নরসিংদীর সাত তরুণ। এর মধ্যে অনুর্ধ্ব-১৫ তে তিন ও ১৮ তে নির্বাচিত হয়েছেন চারজন।
কিশোরগঞ্জে ডিসট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) কমিটি না থাকায় অনুর্ধ্ব-১৫ বিভাগে সেখানকার ১০ জন অংশ নিয়ে টিকেছেন দুই তরুণ। মোসলেহউদ্দীন ভূঁইয়া জেলা স্টেডিয়ামে তিন ও চার ফেব্রুয়ারি দুইদিনের এই বাছাইপ্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণ ফুটবলার খুঁজে বের করতে বাফুফে’র দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ জানুয়ারি থেকে শুরু হয় বাছাই প্রক্রিয়া। সাতটি জোনে ভাগ করে শুরু হয় বাছাই। তিন নম্বর জোনে নরসিংদী ছাড়াও আছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার,, সুনামগঞ্জ ও সিলেট। ডিএফএ’র কমিটি না থাকা জেলাগুলোর তরুণরা অবশ্য অন্য জেলায় অংশ নিতে পারছেন। আর বাছাইয়ে জেলা ভিত্তিক কোটা না থাকায় সংশ্লিষ্ট জেলাগুলোও কোন আপত্তি জানাচ্ছে না বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা।
নরসিংদী’র বাছাই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন বাফুফে কোচ জাহান-ই-আলম নূরী। তাকে সহযোগিতা করেন জাতীয় দল ও ঢাকা মোহামেডানের সাবেক ফুটবলার একইসাথে নরসিংদী জেলা ফুটবল দলের কোচ কামাল হোসেন। ছিলেন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো নরসিংদীর আরেক ফুটবলার ওয়ালিদ খান। অনুর্ধ্ব-১৫ বিভাগের বাছাইয়ে নরসিংদী থেকে ৭৬ ও কিশোরগঞ্জের ১০ জন অংশ নিয়ে মোট পাঁচজন নির্বাচিত হন। এরা হলেন নরসিংদীর মো: সাদিব খান, মো: ইউসুফ ও তৌহিদুল আলম তানভীর এবং কিশোরগঞ্জের শাহীন আহমেদ ও রবিউল আউয়াল সাজ্জাদ। এদিকে, অনুর্ধ্ব-১৭ বিভাগে জায়গা করে নেয়া চার তরুণ হলেন নিপু, মো: ফরহাদ মিয়া, মো: ইয়াসিন মিয়া রাজিব ও মো: তানজিদ হোসেন। এদের মধ্যে একমাত্র গোলরক্ষক হিসেবে আছেন তানজিদ হোসেন। আগামী ১০ ফেব্রুয়ারি দেশের অন্য জেলাগুলোর প্রাথমিক বাছাই শেষ হবে।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি