ইয়াং টাইগার্সের শিরোপা জিতলো মাধবদী এসপি ইনস্টিটিউট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৪ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ এএম
ক্রীড়া প্রতিবেদক ॥
সামি ও আকরামের শত রানের পার্টনারশিপে নরসিংদীতে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো মাধবদী সতি প্রসন্ন (এসপি) ইন্সটিটিউট। রোববার (২ ফেব্রুয়ারি) মোসলেহউদ্দীন ভূঁইয়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেরাজনগর এম.এ পাইলট স্কুলকে পাঁচ উইকেটে হারায় এসপি ইন্সটিটিউট।
১৫০ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে মাত্র ৩৮ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে এসপি’র ব্যাটসম্যানরা। সেখান থেকে ১১২ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ সামি ও মোহাম্মদ আকরাম। অলরাউন্ড নৈপূণ্যের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হন জয়ী দলের মোহাম্মদ সামী। ব্যাটিংয়ে অপরাজিত ৫০ রানের পাশাপাশি আট ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে প্রতিপক্ষের চার উইকেট তুলে নেন তিনি। চল্লিশ ওভারের ম্যাচে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারিয়ে ১৪৯ রান করতে সমর্থ হয় সেরাজনগর এম.এ পাইলট স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আব্দুল্লাহ। এসপি’র পক্ষে চার উইকেট নেন সামি।
গত ২০ জানুয়ারি আট দল নিয়ে শুরু হয়েছিল প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্টের নরসিংদী পর্ব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে বিভাগীয় চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবে। আর বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে বিসিবির মেগা টুর্নামেন্ট। যার ফাইনাল অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটখ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ