শিবপুরে ঐতিহ্যবাহি কাছিটান খেলা অনুষ্ঠিত
১৮ মার্চ ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহি কাছিটান এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকালে উপজেলার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা নতুন বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
খেলায় অংশগ্রহণ করে স্থানীয় দেবালেরটেক সূর্য তরুণ একাদশ বনাম সৃষ্টিগর একাদশ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সৃষ্টিগর একাদশ। বিজয়ী দলকে ষাড় গরু এবং পরাজিত দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়েছে।
কাছিটান খেলাকে ঘিরে বিপুল সংখ্যক দর্শক সমাগমে ফুটে উঠে উৎসবের আমেজ। খেলা শুরুর আগেই খেলা প্রাঙ্গণে উপস্থিত হয় বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী।

জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়জ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, খেলার উদ্বোধন করেন যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, খেলার সার্বিক পরিচালনা করেন শাহিন সরকার।
প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলাকে পরিচিত করতে আরো বেশি করে এই খেলার আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে জনপ্রিয় এই খেলাটিকে ধরে রাখতে সবাইকে উদ্যোগ নিতে হবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ