শিবপুরে “মুজিব শতবর্ষ' উপলক্ষে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা
০৪ মার্চ ২০২১, ০৬:৫৬ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে “মুজিব শতবর্ষ' উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চক্রধা ইউনিয়ন দল ১-০ সেটে পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শিবপুর পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সজিব মোল্লার সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামীলী মৎস্যজীবীলীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম কাউছার, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল মিয়া, যুবলীগ নেতা ইলিয়াছ ভুইয়া মুরাদ ও পৌরসভা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোকন ভূইয়া প্রমুখ।
গ্রামের মানুষের চিত্ত বিনোদনে এই খেলাটি এক সময় খুবই জনপ্রিয় ছিল। বাঙালির ঐতিহ্যবাহী এ খেলাটি এখন বিলুপ্তপ্রায়। তবে খেলাটির ঐতিহ্য ধরে রেখেছেন অনেকেই। মাঝে মাঝে গ্রামে এ খেলার আয়োজন চোখে পড়ে। শতশত মানুষ খেলাটি উপভোগ করেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ