শিবপুরে বিবাহিত-অবিবাহিত দলের দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
১০ জানুয়ারি ২০২১, ১০:৫৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের যুব সংঘের উদ্দ্যোগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকেলে মাছিমপুর পশ্চিমপাড়া গ্রামে বিবাহিত-অবিবাহিত দলের মধ্যে এই দাড়িয়াবান্ধা খেলা হয়।
শিবপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা।
খেলা উদ্বোধন করেন ব্যবসায়ী একেএম গোলজার হোসেন মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাটের ব্যবসায়ী নজরুল ইসলাম, ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক নাজমুল হাসান ও দুবাই প্রবাসী মোবারক ভূইয়া প্রমুখ।
খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ৫-৪ পয়েন্টে পরাজিত করে জয়লাভ করেন।
এসময় প্রধান অতিথি ফরহাদ আলম ভূঞা তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মদের শুধু পড়াশোনা নয়, খেলাধুলায় মনযোগী হতে হবে। মাদক আমাদের সমাজকে গিলে খাচ্ছে, তাই মাদক থেকে দূরে থাকতে হবে। সন্তানরা যেন নেশায় আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। আর খেলাধুলা সহ কোন সামাজিক অনুষ্ঠানে আমার সহযোগিতা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার