আবারো ফিফা র্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ
২৯ নভেম্বর ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
ফিফা র্যাঙ্কিংয়ে আবারো পিছিয়েছে বাংলাদেশ। সেরা দশে ঢোকেনি নতুন কোনো দেশ। আগের অবস্থানেই আছে ২ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে ৪-০ গোলে হারে বাংলাদেশ। গত মাসে র্যাঙ্কিংয়ে ৯২০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল জেমি ডের দল। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে আবারও নেমে গেছে ১৮৭তম স্থানে। পয়েন্ট হারিয়েছে পাঁচটি।
১ হাজার ৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। পরের চারটি স্থানে আছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রোয়েশিয়া। এক ধাপ নেমে সাতে আছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
সেরা দশের শেষ ৩ টি স্থানও অপরিবর্তিত। ৮, ৯ ও ১০ এ যথাক্রমে আছে স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া। দশের বাইরে থাকা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে ইউরো বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা ইতালি। এক ধাপ এগিয়ে ১৫ তম স্থানে আছে জার্মানি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ