নরসিংদীতে ভারত-বাংলাদেশ প্রদর্শনী ফুটবল ম্যাচে বাংলাদেশ জয়ী
৩০ অক্টোবর ২০১৯, ০৭:৫৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সোনালী অতীত ক্লাব বনাম ভারতের জলপাইগুড়ির গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাবের মধ্যে নরসিংদীতে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনী খেলায় ১-০ গোলের ব্যবধানে ভারতের গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাবকে পরাজিত করে বাংলাদেশের সোনালী অতীত ক্লাব। সোনালী অতীত ক্লাবের পক্ষে খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট পূর্বে একমাত্র গোলটি করেন ৬ নম্বর জার্সি পরিহিত তাজুল খান। হাজারো ফুটবলপ্রেমী দর্শনার্থী উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা। নরসিংদী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, ভারতের জলপাইগুড়ির গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাবের ম্যানেজার কৃষ্ণ কুমার দাস, বাংলাদেশের সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন অতিথিগণ।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা