৮ বছর পর ঢাকায় পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা
০৮ অক্টোবর ২০১৯, ০২:২৮ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
ক্রীড়া প্রতিবেদক:
দীর্ঘ আট বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা দল। আগামী ১৮ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ফুটবলের লড়াইয়ে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) প্যারাগুয়ের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে এই সংক্রান্ত সংবাদও প্রকাশ করা হয়েছে ফুটবল সংক্রান্ত বেশ কয়েকটি গণমাধ্যমে।
যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে বলেন, ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ের পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তবে এরই মধ্যে গুগলের ম্যাচ ফিকচারেও এই সংক্রান্ত তথ্য চলে এসেছে। সেখানে সময় ১৮ নভেম্বর ও ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম উল্লেখ করা হয়েছে।
চলতি বছর কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন লিওনেল মেসি। সে কারণে গেল আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় আর্জেন্টিনার অধিনায়ককে।
প্রশ্ন হচ্ছে, ২০১১ সালের সেপ্টেম্বরের পর বাংলার মাটিতে আবারও কী দেখা যাবে ফুটবলের ক্ষুদে জাদুকর কে?
কনমেবলের দেয়া নিষেধাজ্ঞা অনুযায়ী, ২ আগস্ট থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আগামী ৩ নভেম্বর আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে পারবেন মেসি। সব ঠিক থাকলে রাজধানী ঢাকায় ফের ফুটবল প্রেমীরা দেখতে পারবেন মেসির ঝলক।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামার আগে ১৫ নভেম্বর চিরপ্রতিন্দ্বী ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে মেসির দল।
এদিকে একই দিনে ঢাকায় অপর প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে।
বিভাগ : খেলা
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ