২-০ গোলে হেরে স্বপ্নযাত্রা থেমে গেল আবাহনীর
২৯ আগস্ট ২০১৯, ০৩:১৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
ক্রীড়া প্রতিবেদক:
স্বপ্নযাত্রা থেমে গেল আবাহনীর লিমিটেডের। এএফসি কাপের স্বপ্নের ইন্টার জোন প্লে-অফ ফাইনালে খেলা হলো না তাদের। অথচ কী দারুণভাবেই না এক-একটি ধাপ পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল আবাহনী।
গত বুধবার সেই যাত্রায় ছেদ ফেলে দিল উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভ স্পোর্টস। ফিরতি লেগে নিজেদের মাঠে আবাহনীকে হারিয়ে দিল ২-০ গোলে। প্রথম লেগে দলটির হার ছিল ৪-৩ গোলে। দুই লেগ মিলে ৫-৪ গোলে এগিয়ে উত্তর কোরিয়ার ক্লাব চলে গেল ফাইনালে।
ফাইনালের রাস্তাটা মসৃণই ছিল আবাহনীর। ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত মারিও লেমসের দলের। কারণ, গত ২১ আগস্ট ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোরিয়ার ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে ছিল আবাহনী। আর ওই জয়ে ফাইনালে ওঠার স্বপ্নও চওড়া হয় আকাশী-নীলের। কিন্তু কাল সব রঙ ফিকে করে দিল কোরিয়ান ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধে সমানতালে লড়াই করে ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখে আবাহনী। তবে দ্বিতীয়ার্ধে সর্বনাশ ঘটে ঢাকার জায়ান্টদের।
ম্যাচের ৪৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে এপ্রিল টোয়েন্টি ফাইভকে গোলের আনন্দে ভাসান কিম সু ইয়ং। গোল খেয়ে পরিশোধে মরিয়া আবাহনী আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। এর মধ্যে ভুল করে বসে আবাহনী। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়া। ১০ জনের দল এরপর আর কোরিয়ার বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি। উল্টো ৮৩ মিনিটে সেই কিম গোল করে আবাহনীর স্বপ্ন ভেঙে দিল।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ