নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
০৯ জুন ২০২৩, ০৩:০৪ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (০৯ জুন) সকালে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামীলীগ সভাপতি জি এম ভালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম' ৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মো: শাহীনুল ইসলাম ভূইয়া সহ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নরসিংদী পাবলিক কলেজ ১-০ গোলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজকে পরাজিত করেছে। জেলার ১৬টি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামি ১৩ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে ফুটবল দল গঠনে ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ