নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে পলাশ উপজেলা চ্যাম্পিয়ন
২৪ জানুয়ারি ২০২১, ০৭:৫৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে পলাশ উপজেলা। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে মুসলেহ উদ্দীন ভূঁইয়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ঘানার স্ট্রাইকার ডায়মন্ড আদিয়াফে।
খেলাশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) এর সংসদ সদস্য অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভুইয়া, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ

এই বিভাগের আরও