ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এবার আওয়াজ তুললেন মাশরাফি
০৭ অক্টোবর ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছাড়িয়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠেছে আইন পরিবর্তনের।
চলমান এসব বিষয় নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সদস্যরা মুখ খুলতে শুরু করেছেন। ধর্ষণ ও নিপীড়ন-নির্যাতনে বিপর্যস্তদের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন সাকিব আল হাসান। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে এক পোস্ট দেন তিনি।
নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না।
আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ