অবশেষে বাংলাদেশের শ্রীলংকা সফর স্থগিত
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
নানা ঘটনাপ্রবাহের পর অবশেষে স্থগিত হয়েছে বাংলাদেশের শ্রীলংকা সফর। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিসিবিতে আসেন বোর্ড সভাপতি ও কর্মকর্তারা। সেখানেই এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বোর্ড সভাপতি।
নাজমুল হাসান পাপন বলেন, ওরা (শ্রীলংকা) আমাদের গতকালই জানিয়েছে আমাদের একটা শর্ত বাদে সবই তারা মেনে নিতে পারবে। তবে ওই একটা শর্তই ছিল প্রধান। তা হলো ১৪ দিনের কোয়ারেন্টাইন। তবে তা মেনে নেয়া সম্ভব না। এটাও আমরা আজ জানিয়ে দিয়েছি। আসলে এ বিষয়টা ওদের টাস্কফোর্সের ব্যাপার। ওদের কোয়ারেন্টাই বলতে যে শুধু বাসায় থাকা তা নয়। পুরো আইসোলেশনে থাকা। মানে কেউ রুম থেকে বেরও হতে পারবে না। এমন ভাবে একজন ক্রিকেটার থাকতে পারে না। এতে করে শুধু যে তার ফিটনেসের সমস্যা হবে তা নয়। সে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বে। তাই এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলা সম্ভব না। এই কারণেই তাদের জানিয়ে দিয়েছি যে সূচি রিসিডিউল করতে। পরিস্থিতি ঠিক হোক তখন সিরিজ নিয়ে ভাবা যাবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ