আইপিএল: বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৯ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরের গত রাতের ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। স্লো ওভার রেটের বোলিংয়ের জন্য তাকে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএল কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মৌসুমে এই প্রথম স্লো-ওভার রেটের ঘটনা ঘটলো। ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে ১২ লাখ টাকা জরিমানা করা হলো।
গতরাতে দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিলো ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে তারা পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। কোহলির দুই ক্যাচ মিসের ফলে পাঞ্জাবের ওপেনার ও অধিনায়ক লোকেশ রাহুল আসরে প্রথম সেঞ্চুরির নজির গড়েন। রাহুল ৬৯ বলে করেন অপরাজিত ১৩২ রান। এটাই আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয়র সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ব্যাঙ্গালুরুকে ৯৭ রানে হারায় রাহুলের পাঞ্জাব।
লজ্জাজনকভাবে হারের পর জরিমানার দুঃসংবাদটাও শুনতে হয়েছে কোহলিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ঠিক কোথায় ভুল হলো, তা আমরা জানি। ম্যাচ হারের জন্য আমিই সব দায় নিচ্ছি। এমন কিছু দিন আসে, সবকিছুই বিপক্ষে যায়। সেগুলো মেনে নিতে হবে। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনে অনেক পথ পড়ে আছে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ