জাঁকজমকহীন ভাবেই কাল শুরু হচ্ছে আইপিএলের পথচলা
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বজুড়ে চলমান মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ত্রয়োদশ আসর। গত ২৯ মার্চ ভারতের মাটিতে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের দাপটে গত মার্চ থেকেই বিশ্ব ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় ফুটবল-ক্রিকেট-টেনিসসহ সারাবিশ্বের ক্রীড়া ইভেন্টগুলো।
যথা সময়ে শুরু হতে পারেনি আইপিএল। তবে আগামীকাল থেকে ভারতের বাইরে, সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অর্থ সমৃদ্ধ এ টুর্নামেন্ট। ভারতের করোনার প্রকোপ বেশি থাকায়, মুরুর দেশে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুষ্ঠানহীন-জাঁকজমকহীন ভাবেই এবারের আইপিএলের পথচলা শুরু হচ্ছে। আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্স-আপ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি।
১০ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে করোনার আবহে থাকা আইপিএল। এবারের আসরে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো আসরের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। মহামারীর কারণে উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। অতীতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফের মত বড়-বড় তারকারা মঞ্চ মাতিয়েছেন। মহামারীর কারণে এবার সেটি হচ্ছে না। থাকছে না কোনো চিয়ারর্সগার্ল। থাকছে না দর্শকও।
টসের আগে আইপিএল শুরুর ঘোষণা দিতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বর্তমানে দুজনেই আমিরাতে আছেন। প্রথম ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেড়েছে মুম্বাই ও চেন্নাই। সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী মুম্বাই রোহিত শর্মার নেতৃত্বে এবারও দুর্দান্ত। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগে বড় ধরনের ধাক্কা খায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। দলের দুই সেরা তারকা সুরেশ রায়না ও হরভজন সিং করোনা আতঙ্কে টুর্নামেন্ট থেকে সড়ে দাঁড়ান। তারপরেও জমজমাট লড়াই আশা করছেন সবাই।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ