গাজীপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই ক্রিকেটারের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৭ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
গাজীপুরে খেলতে গিয়ে বজ্রপাতে দুই ক্রিকেটার মারা গেছে। তারা গাজীপুর অনূর্ধ্ব-১৬ দলের ক্রিকেটার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। তখন তারা ফুটবল খেলছিল।
শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬) এবং কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬)।
মৃত মিজানুর রহমানের সহপাঠী ফরহাদ জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। পরে তারা কয়েকজন বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রপাতে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল।
দলের কোচ আনোয়ার হোসেন লিটন বলেন, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন আজ অনুশীলন করতে গেলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। পরে শুনেছি কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল, তখন বজ্রপাতে মারা যায় দুজন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ