শ্রীলঙ্কা সফর সামনে রেখে টাইগারদের করোনা পরীক্ষা, পজিটিভ দুইজন!
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:১১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম
স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কা সফর সামনে রেখে করোনা পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফদের। তাতে দুজনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।
সোমবার মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারসহ ১৭ ক্রিকেটারের করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। সঙ্গে নমুনা নেয়া হয় ৭ জন সাপোর্ট স্টাফের। সব মিলিয়ে ২৪ জনের করোনা পরীক্ষায় দুজনের পজিটিভ এসেছে বলে জানা গেছে।
করোনা পরীক্ষার রিপোর্ট বিসিবির সিইও (প্রধান নির্বাহী) নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পাঠানো হলেও বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল সোয়া ৩টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমরা রিপোর্ট পেয়েছি। নির্দেশিকা অনুযায়ী বিসিবি সিইওকে রিপোর্ট সম্বলিত মেইল ফরোয়ার্ড করে দিয়েছি। আমার সেটা জানানোর অনুমতি নেই।
বারডেম থেকে ১৭ জাতীয় ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফসহ ২৪ জনের করোনা টেস্টের রিপোর্ট আজ বিকেল ৩টায় হাতে পান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
যেহেতু তার সেটা প্রকাশের অনুমতি নেই, তাই বিসিবির মিডিয়া রিলিজ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। সঙ্গে একজন স্টাফেরও করোনা পজিটিভ এসেছে। তিনি জাতীয় দলের ট্রেনার নিক লি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ