আইপিএলের সূচি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
স্পোর্টস ডেস্ক:
নানাবিধ জটিলতা কাটিয়ে অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সূচি প্রকাশিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল চেন্নাই সুপার কিংস। আবু ধাবিতে ১৯ সেপ্টেম্বর এই ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল ধামাকা।
দুবাইয়ে প্রথম ম্যাচ হবে ২০ সেপ্টেম্বর। সেখানে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। তৃতীয় দিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
তৃতীয় ভেন্যু হিসেবে শারজায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। সেখানে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
এবারের আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আবুধাবিতে ২০টি ও শারজায় ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনে ২টি করে ম্যাচ তথা ডাবল হেডার শুরু হবে ৩ অক্টোবর। সবমিলিয়ে মোট ১০ দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আফটারনুন ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর ২টা। ইভনিং ম্যাচগুলো মাঠে গড়াবে সন্ধ্যা ৬টা থেকে।
রাউন্ড রবিন লিগ পর্যায়ের খেলা চলবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচে লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। এটি অনুষ্ঠিত হবে শারজায়। লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও আইপিএলের প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ