বিসিবির চাকরি ছাড়লেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি
২১ আগস্ট ২০২০, ০৬:২২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
স্পোর্টস ডেস্ক:
দরজায় কড়া নাড়তে শুরু করেছে শ্রীলঙ্কা সিরিজ, কিন্তু এমন সময়েই বাংলাদেশে ফিরতে চাচ্ছেন না টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। এমনকি বিসিবির চাকরিই ছেড়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। পারিবারিক কারণ দেখিয়ে গতকাল বিসিবি সিইও নিজামউদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। বোর্ডের একজন পরিচালক ম্যাকেঞ্জির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ও ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন ২০১৮ সাল থেকে। ৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনারকে মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়। তবে গতবছরের ভারত সফর থেকে টেস্টেও তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। বিসিবি শ্রীলঙ্কা সফরেও ম্যাকেঞ্জিকে চেয়েছিল।
তবে কোভিড-১৯ এর কারণে সেটা আর সম্ভব হলো না। মহামারি চলাকালে পরিবার ফেলে দক্ষিণ আফ্রিকা ছাড়তে চাননি তিনি; বরং পরিবারের জন্য বাংলাদেশের চাকরিই ছেড়ে দিলেন টাইগার ব্যাটিং পরামর্শক।
ম্যাকেঞ্জির চাকরি ছাড়ার কথা জানতে চাওয়া হলে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ম্যাকেঞ্জির এই সিরিজে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে আমাদের কথা বলতে হবে। দুই তিন দিনের মধ্যেই কথা বলব। সে যদি এই সফরে না যায় একরকম, আর বাংলাদেশের সঙ্গে না থাকলে অন্যরকম। এক্ষেত্রে আমরা বিকল্প ব্যাটিং কোচ নিয়োগ দেবো। আমরা জানি, ক্রেইগ ম্যাকমিলান এ মুহূর্তে কিছু করছেন না। সবকিছু পরিস্কার হওয়ার পর তার সঙ্গে আলোচনা হবে।
সে যাই হোক, আকরামকে আর কথা বলার সুযোগ দিলেন না নিল ম্যাকেঞ্জি। টাইগারদের আরও অনেক সাবেক কোচের তালিকায় ঢুকে গেলেন তিনি। সুতরাং ম্যাকমিলানের ব্যাটিং কোচ হওয়ার সম্ভাবনা আরও জোড়ালো হলো। সেদিক থেকে জাতীয় দলের কোচিং স্টাফের তালিকা থেকে বাদ গেল আরও একজন দক্ষিণ আফ্রিকানের নাম। একজন ভালো স্বদেশি সঙ্গী হারালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে ভালো দিক হলো, এবার দিনের হিসাবে নয়, পুরো সময়ের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করবে বিসিবি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ