শ্রীলঙ্কা সফরে আসছে টাইগারদের নতুন ব্যাটিং কোচ!
২০ আগস্ট ২০২০, ০৭:৫১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
কিছুদিন পরেই শ্রীলঙ্কা সিরিজ, কিন্তু এমন সময়েই বাংলাদেশে ফিরতে চাচ্ছেন না টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। জানতে চাচ্ছে সমস্যাটা কোথায়? তাকে ফেরানোর চেষ্টাও চলছে। কিন্তু ওই প্রান্ত থেকে কোনো সবুজ সংকেত না পাওয়ায় একাধিক ব্যাটিং পরামর্শকের সঙ্গে কথা বলবে বলে জানালেন বিসিবি'র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ও ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন ২০১৮ সাল থেকে। ৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনারকে মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়। তবে গতবছরের ভারত সফর থেকে টেস্টেও তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। বিসিবি শ্রীলঙ্কা সফরেও ম্যাকেঞ্জিকে চেয়েছিল। প্রোটিয়া কোচের না আসা প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা যতটুকু জানি; তিনি (ম্যাকেঞ্জি) পারিবারিক কারণে আসছেন না। আমাদের তিনি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে না আসার কারণ ব্যাখা করবেন। আমরা এখন ম্যাকেঞ্জির বিকল্প খুঁজছি।
জানা গেছে, ম্যাকেঞ্জি বাংলাদেশে আসতে চাচ্ছেন না এই অঞ্চলের করোনা পরিস্থিতির কারণে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্ট ২৪শে অক্টোবর শুরু হলেও কোয়ারেন্টাইন নীতিমালা ও প্রস্তুতির কারণে বাংলাদেশ দল একমাস আগেই দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছাবে। নানা রকম নিয়ম কানুন আর বিধি নিষেধের কারণে এই সফরে দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন না ম্যাকেঞ্জি।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যেতে পারে সাবেক কিউই ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে লম্বা সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। কিউইদের ব্যাটিং কোচ থাকাকালীন সময়ে নিউজিল্যান্ড ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। এরপর আর ম্যাকমিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার