শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টেই মাঠে নামবে সাকিব: পাপন
১৯ আগস্ট ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
অক্টোবরেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। বাংলাদেশ দল তখন শ্রীলঙ্কা সফরে থাকবে। অক্টোবরের শেষদিকে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, তাই সাকিবকে দ্বিতীয় টেস্ট থেকেই দলে পাওয়ার আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিবের শাস্তির মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ২৩ বা ২৪ সেপ্টেম্বর। এই সময়কালে নিষেধাজ্ঞায় থাকবেন বলে দলের সাথে শ্রীলঙ্কায় যেতে পারবেন না সাকিব, এমনকি অনুশীলনও করতে হবে আলাদা। তবে নিষেধাজ্ঞা ফুরিয়ে গেলে দলে ফিরতে কোনো বাধা নেই। তাই নভেম্বরের শুরুতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই খেলতে পারবেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দ্বিতীয় টেস্ট থেকেই সে খেলতে পারবে। এ মাসের শেষের দিকে সাকিব দেশে আসবে। অনুশীলনের জন্য সে বিকেএসপিকে বেছে নিয়েছে। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ আলাদাভাবে ওর সঙ্গে কাজ করতে পারবে।
নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে বলে সাকিব টাইগারদের সাথে সফরে যেতে পারবেন না, যেতে হবে আলাদা। তবে শ্রীলঙ্কায় গিয়ে কোচদের সাহচর্য পাবেন। পাপন বলেন, শ্রীলঙ্কায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না। তবে আমরা চেষ্টা করব ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে আলাদা থেকেই অনুশীলন করল, কিন্তু আমাদের কোচরা তো দেখতে পাবে ওর কী অবস্থা। তারা প্রয়োজনে তাকে এককভাবে অনুশীলন করাতে পারবে। এগুলো ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ