চিকিৎসার জন্য লন্ডন গেলেন তামিম ইকবাল
২৬ জুলাই ২০২০, ১২:০৫ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল পেটের ব্যথার চিকিৎসার জন্য শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ক্রিকেটারদের মুখপাত্র ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুবাইয়ে যাত্রা-বিরতির পর লন্ডন পৌঁছবেন তিনি।
বাঁহাতি ওপেনার তামিম একাই গিয়েছেন লন্ডনে। স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর শুরু হবে তার চিকিৎসা। কবে ফিরবেন সেটি নির্ভর করছে চিকিৎসার ধরনের ওপর।
তামিমের সমস্যার সূত্রপাত তিন মাস আগে। দেশের অভিজ্ঞ ডাক্তারদের দেখিয়েও আসল সমস্যাটা ঠিক বোঝা যায়নি। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক সিদ্ধান্ত নেন লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। লন্ডনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ ছিল তামিমের। সেই চিকিৎসকই তাকে লন্ডনে যাওয়ার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে গত সপ্তাহে তামিম বলেছিলেন, মাস তিনেক আগে হুট করে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করি। প্রায় ১২ ঘণ্টা ছিল সেই ব্যথা। ভেবেছিলাম হয়তো ফুড পয়জনিং টাইপ কিছু। কিন্তু কিছুদিন পর আবার ব্যথা। গত তিন সপ্তাহে তিনবার এরকম ভয়ঙ্কর ব্যথা হয়েছে পেটে। এতটাই যে ঠিকমত শুয়ে-বসেও থাকতে পারি না। প্যাথলজিক্যাল টেস্ট করিয়েও কোথায় সমস্যা সেটি ধরা পড়েনি। এজন্যই লন্ডন যাওয়া। তবে তামিমের ইচ্ছা ছিল সিঙ্গাপুর কিংবা ব্যাংকক চিকিৎসা নেয়ার। কিন্তু আপাতত ঢাকা থেকে দেশ দুটির ফ্লাইট বন্ধ। আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি। সিদ্ধান্ত নিয়েছি সেটি লন্ডনেই করাবো।
উন্নত চিকিৎসার জন্য তামিম প্রথমে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার কথা চিন্তা করলেও বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশগুলোতে যাওয়া এখন খুব কঠিন হয়ে পড়েছে। সর্বশেষ মঙ্গলবার লন্ডনে এক চিকিৎসকের সাথে ভিডিও কলে পরামর্শ নেয়ার পরে লন্ডনেই যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ