অবশেষে পিছিয়ে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০ জুলাই ২০২০, ১০:৪২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে স্থগিত কিংবা বাতিল হয়েছে ক্রীড়াঙ্গনের অনেক প্রতিযোগিতা। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঝুলছিল সুতোয়। যদিও স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল প্রবল। শেষ পর্যন্ত সেটাই হলো। সোমবার (২০ জুলাই) আইসিসির সভা শেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। পিছিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল কুড়ি ওভারের বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক আলোচনার পর ২০২০ সালের প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে আইসিসির বোর্ড সভায়।
আইসিসি টানা ৩ বছর তিনটি প্রতিযোগিতা আয়োজনে সম্মত হয়েছে। যেখানে রয়েছে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার প্রথমটি ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ও পরেরটি ২০২২ সালে একই সময়ে। আর ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি অবশ্য নিশ্চিত করেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি কোথায় হবে। এফটিপি অনুযায়ী, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত।
নতুন সিদ্ধান্তে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে স্থানান্তরিত করা হয়েছে, নাকি ভারতের আসর পিছিয়ে ২০২২ সালে নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি আইসিসি।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার