এশিয়া কাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিল এসিসি
১০ জুলাই ২০২০, ১২:৩৯ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি আগেই বলেছিলেন, ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত হতে যাচ্ছে। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানায়, বিভিন্ন দেশের মাঝে ভ্রমণ নিষেধাজ্ঞা, নির্দিষ্ট কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা ও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে এ বছরের টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ করা সম্ভব হচ্ছে না।
এসিসি কার্যনির্বাহী পর্ষদ আশা করে, ২০২১ সালে স্থগিত হওয়া টুর্নামেন্টটি ফের আয়োজিত হতে পারে। চলতি বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তারা শ্রীলঙ্কার সঙ্গে আয়োজনের সত্ত্ব বদল করেছে। ২০২১ সালে তাই স্থগিত হওয়া এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান।
চলতি বছর করোনাভাইরাসের কারণে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিতের স্রোতে যোগ হলো এশিয়া কাপও। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হতে চলছে। যেকোনো দিন এই সংক্রান্ত ঘোষণা দিতে পারে আইসিসি।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা