আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর’র পদত্যাগ
০২ জুলাই ২০২০, ১২:১২ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর পদত্যাগ করেছেন। বুধবার (১ জুলাই) পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত মনোহরের ডেপুটি ইমরান খাজা কাজ চালিয়ে যাবেন। আগামী সপ্তাহে এ নিয়ে বৈঠকে বসবে আইসিসি।
আইসিসির প্রধান নির্বাহী মানু সাওনি সংবাদমাধ্যমকে বলেছেন, আইসিসি বোর্ড, স্টাফ ও ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ককে ওনার নেতৃত্ব ও আইসিসি চেয়ারম্যান হিসেবে যা কিছু করেছেন, তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা শশাঙ্ক ও তার পরিবারের সাফল্য কামনা করছি।
ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা যোগ করেন, ক্রিকেটের প্রতি শশাঙ্ক যে নিবেদন দেখিয়েছেন সেজন্য আইসিসি বোর্ডের সবাই ওনার প্রতি কৃতজ্ঞ। ক্রিকেট যে শশাঙ্কের প্রতি ঋণী এতে কোনো সন্দেহ নেই। তিনি এমন একটা সময়ে বিদায় নিচ্ছেন যখন খেলাটা ভালো অবস্থানে রয়েছে।
মনোহর এর আগে ২০০৮-২০১১ সাল পর্যন্ত বিসিসিআই’র সভাপতি ছিলেন। ২০১৬ সালে আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরপর দুই মেয়াদে দায়িত্বে থাকার পর কিছুদিন আগে তিনি জানান, তৃতীয় মেয়াদে আর এই পদে থাকতে চান না।
আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর নাম এসেছে গণমাধ্যমে। তাকেই মনোহরের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে। তবে আইসিসি সভাপতি হলে বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়তে হবে সৌরভকে। কারণ এক ব্যক্তি একই সঙ্গে দুই দায়িত্ব পালন করতে পারবেন না। তবে বিসিসিআই এখনো সৌরভের প্রার্থীতার ব্যাপারে কিছু জানায়নি।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার