করোনায় টাইগারদের শ্রীলঙ্কা সফরও স্থগিত
২৪ জুন ২০২০, ১০:১৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
অনেক জল্পনাকল্পনার পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই এই সফরও চলে গেছে স্থগিতের খাতায়। করোনা পরিস্থিতির কারণে সফরটি নির্ধারিত সময়ে গড়াচ্ছে না মাঠে। বুধবার (২৪ জুন) বিকালে এ খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা কিক্রেট বোর্ড। এর আগে শ্রীলঙ্কা রাজি থাকলে আগস্টে তিন টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি ছিল বিসিবি।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আগস্টে কোনো খেলার সূচি ফাঁকা রাখেনি। সেই সময় টি-২০ প্রিমিয়ার লিগ আয়োজন করার পরিকল্পনা করে তারা। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজটি জুলাইয়ের প্রথম সপ্তাহে আয়োজনের প্রস্তাব দেয় তারা। যদিও আগের সূচি অনুযায়ী জুলাইয়ের শেষে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল। বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা জুলাইয়ের শুরুতে সিরিজ খেলতে পারবে না। এর কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতিকে সামনে এনেছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, সবদিক বিবেচনা করেই শ্রীলঙ্কান বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে। আমরাও তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আয়োজক দেশ হিসেবে তাদেরই এ সিদ্ধান্ত জানানোর কথা। জুলাইতে সফরটি না হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। শুধু লঙ্কানদের বেলাতেই নয়, যেসব সিরিজ স্থগিত হয়েছে, সবগুলোই সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।
করোনার কারণে এই নিয়ে বাংলাদেশের পাঁচটি সিরিজ স্থগিত হলো। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার স্থগিত হলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা