করোনায় আক্রান্ত পাকিস্তানের আরও ৭ ক্রিকেটার
২৪ জুন ২০২০, ১২:৪২ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান দলের আর মাত্র কয়েকদিন পরই ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা। এরই মধ্যে একের পর এক আসছে করোনা পজিটিভের সংবাদ। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ড সফরের স্কোয়াডের তিন ক্রিকেটার-শাদাব খান, হায়দার আলি আর হারিস রউফ এর করোনা পজিটিভ।
মঙ্গলবার (২৩ জুন) তাতে যোগ হলো আরও ৭টি নাম। এবার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন ফাখর জামান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান। অর্থাৎ এখন পর্যন্ত পাকিস্তান স্কোয়াডের ২৯ সদস্যের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ হলেন।
সেই সঙ্গে পিসিবি আরও জানিয়েছে, দলের একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। তার মানে সফর শুরুর আগেই পাকিস্তান শিবির হয়ে গেছে হাসপাতাল। বলা যায়, ইংল্যান্ড সফর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। মাত্র এক সপ্তাহ পরই তিন ম্যাচের টেস্ট এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলার জন্য ইংল্যান্ডে রওয়ানা হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। করোনা সতর্কতা হিসেবে ৫ সপ্তাহ আগে ইংল্যান্ডে পা রাখার পরিকল্পনা তাদের।
কেননা সেখানে গিয়ে আবার দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পিসিবি থেকে বলে দেয়া হয়েছে, কোনো খেলোয়াড় পরিবারের কোনো সদস্যকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। এত বিধি নিষেধ দিয়ে যে সফরটি এগিয়ে নেয়ার চেষ্টা, তার আগে বড়সড় ধাক্কাই খেল পাকিস্তান। এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত, সামনে এই সংখ্যাটা আরও বাড়তেও পারে। সেক্ষেত্রে দল সাজানোই কঠিন হয়ে পড়বে সফরকারিদের।
এর আগে ইংল্যান্ড সফরের দল ঘোষণা করার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেন মোহাম্মদ আমির এবং হারিস সোহেল। এমতাবস্থায় বড় সংকটেই পড়ে গেল পাকিস্তান দল।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ