টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত পেছাল এক মাস
১০ জুন ২০২০, ১১:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৩ এএম
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটপ্রেমীদের সজাগ দৃষ্টি ছিলো আইসিসির বোর্ড সভার দিকে। বুধবার (১০ মে) অনুষ্ঠিত এ সভা থেকে এলো না কোনো সিদ্ধান্ত। সবার আগ্রহের কেন্দ্রে ছিলো চলতি বছরের অক্টোবর-নভেম্বরে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত।
কিন্তু বোর্ড মেম্বারদের নিয়ে করা এ সভায় কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। বরং পরিবেশ-পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য এক মাস সময় নিয়েছে তারা। অর্থাৎ আগামী জুলাই মাসে ২০২০ সালে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত একবারই নেয়া হয়, তাই এ বিষয়ে কোনো তাড়াহুড়োর পক্ষে নয় আইসিসি। বরং সব দিক বিবেচনা করে, পুরোপুরি নিশ্চিত হয়েই দুইটি বড় আসরের সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
সভা শেষে আইসিসি প্রধান নির্বাহী মানু সাওনি বলেছেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, সবকিছু ক্রমশ বাড়ছে। খেলাটির ভালোর জন্য সেরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা নিজেদেরকে সেরা সুযোগটা দিতে চাই। এর সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সবার আগে গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের কাছে শুধু একটাই সুযোগ এবং এর মধ্যেই সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আমরা আমাদের সদস্য দেশ, ব্রডকাস্টার, পার্টনার, সবদেশের সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। যাতে করে সবার মতের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা