ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির হুমকি!
২৭ মে ২০২০, ০৬:৫০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারত থেকে কেড়ে নেওয়ার হুমকি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনও পর্যন্ত বিশ্বকাপের কর মওকুফের ব্যবস্থা করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই কারণেই এই হুমকি দিয়েছে আইসিসি।
সৌরভ গাঙ্গুলী নেতৃত্বাধীন বিসিসিআইকে কড়া ইমেল পাঠিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে যে ভারত থেকে আয়োজনের দায়িত্ব সরিয়ে নেওয়ার এক্তিয়ার আইসিসির রয়েছে। ১৮ মে পর্যন্ত কর মওকুফ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর সময় দেওয়া হয়েছিল বিসিসিআইকে। কিন্তু করোনাভাইরাসের জেরে দেশজুড়ে এখনও চতুর্থ দফার লকডাউন চলছে। এই অবস্থায় ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছে বিসিসিআই।
এর আগেও কর নিয়ে আইসিসির সঙ্গে সংঘাত বেধেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের । ২০১৬ সালে ভারতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও কর মওকুফ করতে ব্যর্থ হয়েছিল বোর্ড। যার ফলে ২০-৩০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল আইসিসির। এবার বোর্ড যদি কর মওকুফ নিশ্চিত করতে না পারে তা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার।
কিন্তু আইসিসির তরফে জোনাথন হল এক ক্রিকেট ওয়েবসাইটে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিসিআই এর হাতে অনেক সময় ছিল কর-মওকুফ করানোর জন্য। প্রতিযোগিতার দেড় বছর আগে তা হয়ে যাওয়ার কথা। যা ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত ছিল। এখন বোর্ড ৩০ জুন বা লকডাউন শেষ হওয়ার এক মাস পরের মধ্যে যেটা দেরিতে, সেই পর্যন্ত সময় চাইছে। যা আইসিসি বিজনেস কর্পোরেশন দিতে রাজি হচ্ছে না।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ