অসহায় ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকা দিল বিসিবি
২০ মে ২০২০, ০৭:০০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বলেছিলেন-ত্রাণ তহবিলে না দিয়ে ওই টাকাটা অসহায় ক্রীড়াবিদদের সহায়তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দিতে। প্রধানমন্ত্রীর সে আহ্বানে সাড়া দিয়ে দেশের ধনাঢ্য এই ক্রীড়া সংস্থা ৫০ লাখ ১০ হাজার টাকা প্রদান করেছে ২৪ টি ডিসিপ্লিনের ৫০১ জন অসহায় ক্রীড়াবিদকে।
বুধবার (২০ মে) জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই অর্থের চেকগুলো ক্রীড়াবিদদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন।
বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় মিলে বুধবার ৬ শতাধিক অসহায় ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা আগেও বলেছি, অসহায় ক্রীড়াবিদদের পাশে থাকব। আমরা ক্রিকেটারদের সহায়তা করেছি। এবার অন্য খেলার জন্যও আমাদের পক্ষ থেকে এ সহযোগিতা থাকলো। আগামীতেও আমরা দুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকব।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয় থেকে আমাদের কাছে যে ৫০১ জন ক্রীড়াবিদের তালিকা দেয়া হয়েছিল, তাদের প্রত্যেককে আমরা ১০ হাজার টাকার চেক দিয়েছি। ২৪ ফেডারেশনের কর্মকর্তারা এ চেক বুঝে নিয়েছেন। ৫০ লাখ ১০ হাজার টাকা আমরা দিয়েছি সহযোগিতার এই খাতে।
অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নির্দেশনা দিয়েছিলেন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রী ও আমাদের আহ্বানে সাড়া দিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসায় আমি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি সকল ফেডারেশন ও খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই, আমাদের মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ