আত্মজীবনী লিখতে ভয় পাচ্ছেন ওয়াসিম!
০৮ মে ২০২০, ০১:৩০ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
ওয়াসিম আকরাম, পাকিস্তানের সাবেক পেসার। এক সময় বল হাতে মাঠ দাপিয়ে বেড়াতেন তিনি। বল হাতে তাকে ছুটে আসতে দেখলে ব্যাটসম্যানদের হৃদস্পন্দন বেড়ে যেত। তাই সব মিলিয়ে ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা পেসার ছিলেন ওয়াসিম। এরফলে নামের পাশে যুক্ত হয়েছে কিংবদন্তি উপাধিও। কিন্তু অবসর গ্রহণের এত বছর পরেও এখনো নিজের জীবনীগ্রন্থ প্রকাশ করেননি এই কিংবদন্তী পেসার।
তার সমসাময়িক সব ক্রিকেটারই নিজের আত্মজীবনী গ্রন্থ প্রকাশ করলেও ওয়াসিম তার নিজের আত্মজীবনী লিখতে ভয় পান। এত উজ্জ্বল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন জীবনীগ্রন্থ লিখছেন না, তার কারণ পরিস্কার করলেন ৫৩ বছর বয়সী সুলতান অব সুইং। জীবনী প্রকাশ করলে নিজের ও অন্যের সর্বনাশ ডেকে আনার পাশাপাশি অনেকে বিমর্ষ হবেন বলেই নিজের আত্মজীবনী লেখার কথা এখনই ভাবছেন না ওয়াসিম।
সম্প্রতি ‘পাক প্যাশন’ নামক পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ওয়াসিম। সাবেক এই কিংবদন্তী পেসার বলেন, অনেক লোক জিজ্ঞেসা করেছে, কেন আমি আত্মজীবনী এখনো লিখছি না? তাদের জন্য আমার উত্তর আমি যদি জীবনী লিখি, মাঠের বাইরে পাকিস্তানের ক্রিকেটের সমস্যার আমি যা জানি তা যদি বলি, আমি হয়তো অনেক লোককে বিমর্ষ করবো এবং আমি-সহ আরও অনেকের সর্বনাশ ডেকে আনবো।
কদিন আগে পাকিস্তানের আরেক কিংবদন্তী ক্রিকেটার আমির সোহেল অভিযোগ করে বলেছেন ওয়াসিম আকরামের কারণেই তারা আরো একটি বিশ্বকাপ জিততে পারেননি।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা