অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে সাকিবের আহবান
০১ মে ২০২০, ১১:৩৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৯ শতকের শেষদিকে ১৫ ঘণ্টার জায়গায় ৮ ঘণ্টা কাজের দাবিতে প্রবল আন্দোলন হয় আমেরিকায়। ১৮৮৬ সালের এই দিনে একই দাবিতে রাস্তায় নামলে পুলিশের গুলিতে নিহত হন কয়েকজন শ্রমজীবী মানুষ। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে ৮ ঘণ্টা কাজের দাবি আদায় সম্ভব হয়। এজন্য তাদের প্রতি সম্মান জানাতে এই দিনটিকে সারা বিশ্বে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয়।
প্রতিবছর সমারোহের সাথে মে দিবস উদযাপন করা হলেও এবার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে করোনার কারণে শ্রমজীবী মানুষদের আয়ের পথও অনেকটাই সংকুচিত হয়ে গেছে। এমন সময় তাদের সহায়তার প্রয়োজন। এজন্য সবাইকে সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, 'সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের দেয়া শ্রমকে সম্মান জানাতে প্রতি বছর ১ মে উদযাপিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে শ্রমিকরা তাদের প্রথাগত শ্রম দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করতে অক্ষম। তাই আজ বিশ্ব শ্রমিক দিবসে আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে, যাতে করে এই মহামারী শেষ হবার পরে তারা পুনরায় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন।'
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছেন সাকিব। নিজের সবচেয়ে প্রিয় ব্যাটখানাও নিলামে তুলেছেন তিনি। এই ব্যাট দিয়েই তিনি ২০১৯ বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটিয়েছেন। নিলামে ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে, যার পুরোটাই নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করেছেন তিনি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ