আইসিসির দেয়া নিষেধাজ্ঞার ৬ মাস পূর্ণ হল সাকিবের
২৯ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যার মধ্যে একবছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে। প্রথম একবছরের নিষেধাজ্ঞা কাটানোর সময়ে নতুন করে কোনো আইন না ভাঙলে ১২ মাসের মাথায় তিনি ফিরতে পারবেন ক্রিকেট মাঠে। সে হিসেবে এ বছরের ২৯ অক্টোবর ব্যাট-বল হাতে নামতে পারবেন টাইগার অলরাউন্ডার।
আইসিসি সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে গত বছরের ২৯ অক্টোবর। ২৮ এপ্রিল ২০২০, পূর্ণ হয়েছে তার নিষেধাজ্ঞার ৬ মাস। সব ঠিক থাকলে আর ৬ মাস পরই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। উঠে যাবে ‘নিষিদ্ধ’ ট্যাগলাইন।
ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার প্রথম ৬ মাসে সাকিব অংশ নেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। করোনাভাইরাসের দুর্যোগের সময়ে অসহায় মানুষের সহায়তা করতে নিজের নামে গড়ে তুলেছেন ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’। বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে ২০ লাখ টাকা বিক্রি করে অর্থ বিলিয়ে দিয়েছেন দুস্থদের মাঝে। অনলাইনে চালিয়ে যাচ্ছেন সব কার্যক্রম।
এক মাসেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। গত সপ্তাহে তার পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন টাইগার তারকা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ