করোনায় ক্ষতিগ্রস্তদের ৩ মাসের বেতন দান করলেন আশরাফুল
২৭ এপ্রিল ২০২০, ১১:৫৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের কারণে শাস্তি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সে কারণেই ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে রয়েছেন তিনি। এরপর ২০১৮ সালে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন আশরাফুল। আর এবার করোনা ভাইরাসের কারণে বিসিবি থেকে ৩ মাসের অগ্রিম বেতন পেয়েছেন তিনি। সেই বেতনের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন আশরাফুল।
সোমবার (এপ্রিল ২৭) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল। তিনি বলেন, আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশে মহামারি হয়েছে বলেই এমটা করেছি। আমি বিসিবি থেকে আমার ৩ মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুঃস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে।
তবে এখানেই শেষ নয়। করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের স্মারক ব্যাট নিলামে তুলবেন আশরাফুল। প্রথমে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন এক সময়ের দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ