টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত নয়: আইসিসি
২০ এপ্রিল ২০২০, ১০:০২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৪ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে গোটা বিশ্ব এখন ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে। এর বড় একটা প্রভাব পড়েছে বিশ্বের ক্রীড়া জগতেও। ফুটবল, ক্রিকেট, টেনিসের মতো বড় বড় সকল বৈশ্বিক ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করে দেওয়া হয়েছে।
চলতি বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যান্য সব বড় ইভেন্টগুলোর মতো এখন পর্যন্ত বিশ্বকাপ পেছানোর কোনো ঘোষণা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আইসিসি জানিয়েছে, আগামী আগস্ট মাসের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা।
সোমবার (২০ এপ্রিল) আইসিসি’র একটি বিশ্বস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, ‘করোনার বিষয়টি বেশ কষ্টদায়ক সারা বিশ্বের জন্য। সবার আগে মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। আগামী দুই মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী মে মাসে যদি আইসিসি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেয় আর এরপর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন কি হবে? সেজন্যই আইসিসি এই সিদ্ধান্তটি নিতে সময় নেবে। আগামী আগস্টের আগে ঘোষণা আসার কোনো সম্ভবনা নেই।’
সূত্রটি আরও বলেছে, ‘সব কিছুই এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী এগোবে। নির্ধারিত তারিখেই বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ায় আইসিসি’র লোকাল অর্গানাইজেশন কমিটি (এলওসি) অন্য সব ধরনের প্রস্তুতির কাজ পুরোদমে অব্যহত রাখবে।’
একজন আইসিসি মুখপাত্র বলেছেন, ‘এই অনিশ্চিত সময় আমাদের একমাত্র দায়িত্বই হলো ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও পুরো ক্রিকেট বিশ্বের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, আগামী কয়েক মাস তাদেরকে সকল কর্মকাণ্ডে নিরাপদে রাখা।’
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা