মাশরাফির নানা ডা. মাসুদ আহমেদ করোনায় আক্রান্ত
১৯ এপ্রিল ২০২০, ১১:১৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার নানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পেশায় তিনি একজন চিকিৎসক। তার নাম ডা. মাসুদ আহমেদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক তিনি। শনিবার রাতে ডা. মাসুদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাশরাফি।
ডা. মাসুদ আহমেদ খুলনা মেডিকেলে চিকিৎসক হিসেবে কাজ করলেও তার পরিবার থাকে ঢাকায়। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে ঢাকায় চলে আসতে বলা হলেও তিনি আসেননি। দেশের এই ক্রান্তিকালে নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। তারপর থেকে তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষার পর শনিবার তার কভিড-১৯ পজিটিভ এসেছে।
মাশরাফি বিন মর্তুজা বলেন, আক্রান্ত হলেও নানা মোটামুটি ভালো আছেন। গায়ে হালকা জ্বর আছে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। আপনারা সবাই দোয়া করবেন।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ডা. মাসুদ আহমেদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে আমরা তাকে আইসোলেশনে নেই। শনিবার তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। এ খবরের পর হাসপাতালের যে রেস্ট হাউসে থাকেন ডা. মাসুদ আহমেদ, সেখানে আরও ১২ চিকিৎসককে ১৪ দিনের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। আজ তাদের সবার করোনা টেস্ট করা হবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ