ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানের নতুন বার্তা
১৭ এপ্রিল ২০২০, ১০:৪৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনাভাইরাসের যুদ্ধে শুরু থেকেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
এবার মানুষকে সচেতন করতে এসেছেন ফেসবুক লাইভে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নিজের ফাউন্ডেশন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর ফেসবুক পেজে লাইভে আসেন সাকিব। মানুষকে সচেতন করার পাশাপাশি দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেছেন সাকিব।
ইতিমধ্যে সাকিবের চ্যারিটি ফাউন্ডেশন ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর সঙ্গে যুক্ত হয়ে গরীব ও অসহায় মানুষের খাদ্যের জোগান দিয়েছেন বেশ কয়েকবার। এছাড়াও সম্প্রতি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদিও সরবরাহ করছেন বাংলাদেশ দলের এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফেসবুক লাইভে দ্য সাকিব আল হাসান ওয়েবসাইট উদ্বোধন করেন।
মানুষকে ঘরে থাকার অনুরোধ করে সাকিব বলেছেন, যারা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের প্রতি অনুরোধ ঘরে থাকুন। করোনার সময় গৃহবন্দি হয়ে থাকাটা একেক জনের কাছে একেক রকম। প্রথম বিশ্বের যে সমস্ত দেশ তাদের জীবন যাপন একরকম। আমাদের জীবন যাপন আরেক রকম। আমাদের বেশিরভাগ মানুষ দিনে এনে দিনে খায়। তাদের জন্য পরিস্থিতিটা দুর্বিষহ ব্যাপার। তাদের জন্য ঘরে বসে থাকা কঠিন। কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের উচিত ঘরে থাকা। করোনা মহামারি থেকে মুক্তি পেতে সবার সহযোগীতা একান্ত কাম্য।
পাশাপাশি সাকিব সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান, আমরা যারা স্বামর্থ্যবান আছি তাদের দায়িত্ব অনেক বেশি। অসহায় মানুষকে সাহায্য করে আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সতর্কতার সাথে বিষয়টি দেখা উচিত। ঢাকা শহরে যে পরিমাণ বস্তি আছে… তাঁরা তো ঘরের ভেতরেই সামাজিক দুরত্ব মানতে পারবে না। তাদের তো একদিন বাইরে না গেলে খাবার জুটবে না। তাদের জন্য এ সময়টা অনেক কঠিন। এ জায়গায় আমরা যদি অবদান রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো। তাহলে এ বিপদ থেকে সাময়িকভাবে উৎরাতে পারব।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ