পরিবারকে নিরাপদ রাখতে তামিমের পরামর্শ
১০ এপ্রিল ২০২০, ১০:৫৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা চারশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৬ জনসহ মৃত্যু হয়েছে ২৭ জনের। সংক্রমণ ঠেকাতে সকলকে বাড়িতে থাকার পরামর্শ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের মানুষদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন তামিম। তার ওই ভিডিওটি প্রকাশ করেছে ইউনিসেফ।
তামিম বলেন, বাড়ির বাইরে গেলে আপনি শুধু নিজেকেই ঝুঁকিতে ফেলছেন না, বাড়ির বয়স্ক বা অসুস্থ মানুষদের ঝুঁকিতে ফেলছেন। এটা অনুভব করুন এবং পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন এবং বাড়িতে থাকুন। শহর বা গ্রামে, আপনি যেখানে থাকুন বাড়িতেই থাকুন। বয়স্কদের জন্য ভাইরাসটি বেশি বিপজ্জনক কিন্তু তরুণরাও ঝুঁকিতে আছে। এটা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। ভাইরাসের বিপক্ষে দেশের যুদ্ধে চ্যাম্পিয়ন হিসেবে কাজ করুন।
দেশসেরা ওপেনার আরও বলেন, আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি। দূর থেকে নানা ভাবে বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখুন। পাশাপাশি ফোন ও ইন্টারনেটে বিভিন্ন গণমাধ্যম থেকে সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন। পরিবার ও আশপাশের মানুষকে যতটা সম্ভব এই ভাইরাস নিয়ে সঠিক তথ্য দিন। আবারও বলছি সব তরুণদের, আপনারা আপনাদের দায়িত্বটা অনুভব করুন। বাসায় থাকুন এবং পরিবারকে নিরাপদ রাখুন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ