বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত
১৬ মার্চ ২০২০, ০৭:০২ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
স্পোর্টস ডেস্ক:
সারাবিশ্বেই এখন আতঙ্কের নাম করোনাভাইরাস (কোভিড-১৯)। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে। এবার তৃতীয় দফায় টাইগারদের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থগিত ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে পড়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে পিসিবি।
বর্তমানে করোনাভাইরাস শঙ্কায় কাঁপছে বিশ্ব। ক্রীড়া জগৎ একপ্রকার স্থবির হয়ে পড়েছে এই ভাইরাসের জন্য। ক্রিকেটেও বেশ বড় প্রভাব ফেলেছে করোনা। আইপিএলের মতো মেগা ইভেন্ট স্থগিত হওয়া ছাড়াও বাতিল হয়েছে বেশ কিছু সিরিজ। এর আগে তিনটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ স্থগিত হয়েছে। মূলত তখন থেকেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত এই করোনার থাবায় স্থগিত হল বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর।
আগামী ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে করাচিতে একটি ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ