তামিম ইকবাল টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক
০৮ মার্চ ২০২০, ০৯:৪৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। ওয়ানডেতে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্থলাভিষিক্ত হয়েছেন ৩০ বছর বয়সী এ বাঁ-হাতি ব্যাটসম্যান। রোববার ( ৮ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মাশরাফি। ৩৫ বছর বয়সী ‘নড়াইল এক্সপ্রেস’ জানিয়েছিলেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ককে মানসিকভাবে এখন থেকে তৈরি হতেই তিনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
বিসিবিও জানিয়েছিল, আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে এখন থেকেই নতুন একজনের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার কথা। সভাপতি পাপন বোর্ড সভায় জানান, তামিমকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে।
অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করেন তামিম। মাশরাফি পান বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে ম্যাচ জয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ