করোনা’র ঝুঁকি থাকলে পাকিস্তান সফর বাতিল
০৪ মার্চ ২০২০, ০৭:৩৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাস নিয়ে এখন আতঙ্কিত পুরো বিশ্ব। রোগটি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আপাতত বিসিবির চিন্তা পাকিস্তানের কারণে। এমনিতেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে নানান প্রশ্ন, এবার তাতে যুক্ত হয়েছে করোনাভাইরাস আতঙ্ক। কারণ চীন ছাড়িয়ে পাকিস্তানের ছড়িয়ে পড়ছে মানবঘাতী করোনা ভাইরাস।
সর্বশেষ হিসেব অনুযায়ী, করোনাভাইরাস কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন ৮০ হাজার মানুষ। এর মধ্যে পাকিস্তানে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির করাচিতে প্রায় সব স্কুল ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ওই অঞ্চলে এখন পর্যন্ত ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্যেই পাকিস্তানে তৃতীয় ধাপে সফরে যাবে বাংলাদেশ। এই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা টাইগারদের। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। সেই সঙ্গে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনাও করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের করোনা ভাইরাস নিয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে আমরা পিসিবির সঙ্গে কথা বলব এবং যদি কোনো ঝুঁকি দেখি তাহলে অবশ্যই আমরা পাকিস্তান সফরে দল পাঠাবো না। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ