এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের স্কোয়াড ঘোষণা
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আগেই ঘোষণা হয়েছিল। এবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা করা হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া স্কোয়াডে বাংলাদেশের রয়েছেন ৪ জন, ভারতের ৬ জন, শ্রীলঙ্কান ২ জন, আফগানিস্তানের ২ জন ও একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আছেন সান্দীপ লামিচানে।
বিশ্ব একাদশে ইংল্যান্ডের রয়েছেন ৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩ জন, নিউজিল্যান্ডের ২ জন, অস্ট্রেলিয়ার ১ জন ও দক্ষিণ আফ্রিকার ২ জন রয়েছেন।
বিশ্ব একাদশ দল: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, নিকোলাস পুরান, ফাফ ডু প্লেসি, রস টেলর, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিদি, মিচেল ম্যাকক্লেনগান ও অ্যান্ড্রু টাই।
এশিয়া একাদশ দল: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাশ, ঋষভ পন্থ, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিব উর রহমান।
মার্চের ১৮-২২ তারিখের মধ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ