মাশরাফিকে অধিনায়ক করে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ৮ মাস পর একদিনের ক্রিকেটে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবতীর্ণ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দলটি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েন মাশরাফি। ফলে বিশ্বকাপ ক্রিকেটের পর দীর্ঘ ৮ মাস পর দেশের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। এছাড়া বিয়ের কারণে দলে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্মের কারণে তাকে ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে। সর্বশেষ সফরে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় দল গঠনে অদলবদল হয়েছে বেশ।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার