ভারত বাঁধা ডিঙিয়ে যেতে কাল মাঠে নামবে টাইগ্রেসরা
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। পার্থের ওয়াকায় সোমবার মাঠে নামবে টাইগ্রেসরা। প্রত্যাশার রেণু ছড়িয়েছে মেয়েরা। দেশ থেকেই জানিয়ে গেছে এবার বিশ্বকাপে দুই ম্যাচে জয়ের খোঁজে রয়েছে তারা। সেই চ্যালেঞ্জ নিয়ে এবার ভারতের বিপক্ষে নামার অপেক্ষায় সালমা-জাহানারারা।
প্রস্তুতি ভালোভাবে সেরেছে বাংলাদেশ। সালমাবাহিনী হারিয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ে বেশ ফুরফুরে বাংলাদেশ শিবির। এখন মেয়েদের ভাবনায় শুধু ভারত। দলের পেসার জাহানারা আলম বিশ্বাস করেন নিজেদের প্রক্রিয়ায় ঠিক থাকলে ভারত বাঁধা ডিঙিয়ে যেতে পারবে বাংলাদেশ।
জাহানারা বলেন, আমাদের দলের ১৫ জনই অনেক আত্মবিশ্বাসী। কেউই সহজে কোনও প্রতিপক্ষকে ছেড়ে দেবো না, শেষ পর্যন্ত লড়াই করব। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা যদি আমাদের খেলা খেলতে পারি, তাহলে কোনও প্রতিপক্ষই কঠিন নয়। ভারতকে অন্য সব প্রতিপক্ষের মতোই বিবেচনা করছি। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ভারতকে হারানো সম্ভব।
পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় নিয়ে জাহানারা বলেছেন, প্রস্তুতি ম্যাচটি যেহেতু জিতেছি, মনে হচ্ছে প্রস্তুতি ভালোই হয়েছে। পাকিস্তানকে হারানো সহজ ছিল না। ভালো ক্রিকেট খেলেছি বলে হারাতে পেরেছি। আমি নিশ্চিত মেয়েরা যে ভাবনায় আছে সেটা যদি মাঠে দেখাতে পারে তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব। নিজেদের প্রস্তুতি নিয়ে শতভাগ সন্তুষ্ট দলের সেরা পেসার। আমরা দশ দিন কন্ডিশনিং ক্যাম্প করলাম। প্রতিটি দলই আগেভাগে এলেও কেউই বৃষ্টির কারণে প্রস্তুতিটা ভালোভাবে করতে পারেনি। আমরা রোদ-বৃষ্টি মিলিয়ে যতখানি করেছি মনে হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।
ভারতের বিপক্ষে ১১ টি-টোয়েন্টিতে ২টিতে জয় বাংলাদেশের। দুটি জয়ই এসেছে সবশেষ দুই ম্যাচে। এশিয়া কাপের মঞ্চে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারানোর পর ফাইনালেও জয় পায় বাংলাদেশ। মালয়েশিয়ায় বিজয়ের কেতন উড়িয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পেয়েছিল বাংলাদেশ। এবার বিশ্বমঞ্চে শুরুটা ভালো করতে পারে কিনা সেটাই দেখার।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার